সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন




পদ্মায় ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩ ১১:৩৩ am
Coastal erosion loss displacement land long-term removal sediment rocks coastline waves currents tides wind-driven water waterborne ice storms উপকূল ভাঙন উপকূলীয় ভাঙন Upakul bank coast shore littoral সমুদ্র নদী কূল নিকটবর্তী স্থান বেলাভূমি তটভূমি সমুদ্র উপকূল উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে
file pic

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোমাইল থেকে মসলেমপুর পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

আতঙ্কে এখন নদী পাড়ের হাজারও মানুষ। প্রতি বছর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপুল পরিমাণ সম্পদ। এই ভাঙন দ্রুত রোধ করা না গেলে নতুন করে হুমকির মুখে পড়বে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা।

এরইমধ্যে নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জানান, দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও ভাঙন রোধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, এখন যে ভাঙন দেখা দিয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের উদ্যোগ রয়েছে, দুই একদিনের মধ্যেই ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD