সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন




ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানবাহনের সারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৩:৩৪ pm
holidays holiday ট্রাক-কাভার্ড ভ্যান ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু
file pic

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় পরিবহনের কয়েকগুণ চাপ বৃদ্ধি পেয়েছে।

এদিকে বাড়ি ফেরাতে ঘিরে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথ টোল আদায় করা হচ্ছে।

সরজমিনে গিয়ে জানা যায়, রোববার (২৫ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি যানবাহন। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD