শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন




রেমিট্যান্স প্রবাহ, ২৩ দিনে এলো ১৯৪০৩ কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৬:৪৫ pm
Dollar রিজার্ভ Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি জুনের ২৩ দিনে দেশে এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪০৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে জানা যায়, চলমান মাসের ২৩ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ঘরে পৌঁছবে।

এখন পর্যস্ত রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

তবে আলাচ্য সময়ে ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। সেই তালিকায় রয়েছে রাষ্টীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক লিমিটেড এবং সিটিজেনস ব্যাংক পিএলসি।

এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এখন পর্যন্ত গত মাসের চেয়ে জুনে রেমিট্যান্সের প্রবাহ বেশ ভালো।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কুরবানির ঈদ ঘিরে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। মাসে বাকি সময়ে সেটা আরও বেশি আসবে বলে ধারণা করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD