রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন




অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ৭:৪১ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বানকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সব তাদের মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তারা এসব কথা বলছে। তারা চায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দেবে।

বাংলাদেশ এখন বিদেশিদের কাছ থেকে অল্প টাকা নেয় জানিয়ে তিনি বলেন, বিদেশিরা চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে, সাহায্য নিবে ফলে তারা তাদের ইচ্ছেমতো দেশটাকে পরিচালিত করতে পারে। মঙ্গলবার দুপুরে সিলেটের খাদিমনগর ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যেকোনো কারও অভিযোগ থাকতে পারে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিক না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ উন্নতি করে সেসব দেশকে দাবিয়ে রাখতে কিছু দেশি-বিদেশি শক্তি কাজ করে। জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীর যে সকল সদস্যদের নেয়া হয়, তা অনেক যাছাই-বাছাই করেই নেয়া হয়। এটা বাংলাদেশ জানে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD