সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন




চামড়া পাচার ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ১১:২৬ am
Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি
file pic

ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে বেনাপোল ও শার্শার সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। যাতে কেউ অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য ঝুঁকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD