সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন




বৃষ্টির পানি জমা নিয়ে বিরোধ, বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩ ১১:৩২ am
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur
file pic

জামালপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সাদেক আলী (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে ও ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টি হলে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ির আঙিনায় পানি জমলে তিনি তা নিষ্কাশন করতে গেলে প্রতিবেশি দুখু মিয়া ও তার লোকজন সাদের আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD