বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন




পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১০:৫২ am
টোলপ্লাজায় টোলপ্লাজা Toll Plaza Padma Bridge Dhaka-Mawa-Bhanga Dhaka Mawa Bhanga Expressway Mayor Mohammad Hanif Gulisthan Jatrabari Flyover Bangabandhu Jamuma Bridge padma bridge toll plaza Padma Bridge Bridges Padma Multipurpose Bridge padma Bangladesh Bridge Authority ‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু বহুমুখী padma bridge toll plaza Padma Bridge Bridges Padma Multipurpose Bridge padma Bangladesh Bridge Authority ‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু বহুমুখী
file pic

পদ্মা সেতুতে যান চলাচলের এক বছর পরে এসে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) এবং হাইব্রিড সিস্টেম টাচ অ্যান্ড গো সিস্টেম চালু হতে যাচ্ছে। এই দু’টি সিস্টেমের জন্য সেতুর ২ পাড়ে আলাদা বুথ রাখা হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল থেকে বর্তমান সিস্টেমে টোল আদায়ের পাশাপাশি এ দু’টি সিস্টেমে টোল আদায় করা হবে। এতে টোল প্লাজায় টোল প্রদান করতে গাড়িগুলোর আরও কম সময় ব্যয় হবে। নতুন এই সিস্টেম পরিদর্শন করতে সকালে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেনের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

প্রথমত, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি পদ্ধতিতে সেতুর দুই পাড়ে একটি করে বুথ রাখা হয়েছে। এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসলেই রোবোটিক ক্যামেরা সেই গাড়িকে শনাক্ত করবে এবং সয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল আদায় করা হবে। টোল আদায় শেষে গাড়ির সামনে আটকে থাকা ব্যারিয়ার উঠে যাবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখাবে।

দ্বিতীয়ত, হাইব্রিড সিস্টেম টাচ অ্যান্ড গো পদ্ধতিতে কার্ডে ব্যালেন্স থাকলে সেটি টাচ করে ক্যাশলেস টোল দেওয়া যাবে। কেউ চাইলে ক্যাশেও টোল দিতে পারবেন এখানে। পদ্মা সেতুর টোল প্লাজায় নতুন এ দুই পদ্ধতি চালু হওয়াতে ওই বুথগুলো দিয়ে গাড়ি পারাপার হতে কোনো অতিরিক্ত সময় লাগবে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেছেন, বর্তমানে পদ্মা সেতুর টোল প্লাজার ১৫টি বুথে কম্পিউটার কালেক্টর সিস্টেমে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। নতুন প্রক্রিয়ার আরও ২টি বুথ সংযোজন করে বুথের সংখ্যা করা হয়েছে ১৭টি।

পরিকল্পনা অনুযায়ী মাওয়া প্রান্তে ১ নম্বর বুথে আরএফআইডি, ২ নম্বর বুথে হাইব্রিড বা আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ তিন পদ্ধতিই থাকবে। আর ৩ থেকে ৭ নম্বর পর্যন্ত ৫টি বুথে থাকবে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ। বাকি ৮ নম্বর বুথে শুধু মোটরসাইকেলের জন্য কম্পিউটারে কালেক্টর সিস্টেমে ম্যানুয়ালি টোল আদায় করা হবে।

একইভাবে জাজিরা প্রান্তের ৯টি বুথের মধ্যে ৮ ও ৯ নম্বর বুথে কম্পিউটার কালেক্টর সিস্টেমে ম্যানুয়ালি টোল আদায় করা হবে। টোল আদায়ের জন্য কার্ড এবং রেজিস্ট্রেশনের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার কাছে কাউন্টারও চালু করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যানবাহনের সামনে ড্যাশবোর্ডে থাকা আরএফআইডি নম্বর সংযুক্ত থাকবে ব্যাংক হিসাবে। এই আইডিতে অগ্রিম টাকাও রিচার্জ করা যাবে। পুরো পৃথিবীতে টোল আদায়ের জনপ্রিয় এই দুই পদ্ধতি পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD