মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন




মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৩:৪৮ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

আগামী ৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

এই দুটি মেট্রো ট্রেনে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD