রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন




সাফল্য ও অর্জন তুলে ধরতে মাসব্যাপী গণসংযোগ করবে আওয়ামী লীগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৮:৫৭ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরতে সেপ্টেম্বরে মাসব্যাপী গণসংযোগ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার (৫ জুলাই) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন।

সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সারা দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট পর্যায়ে এ গণসংযোগ করবে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘আজকের (বুধবার) বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে — আগস্ট শোকের মাস — এ মাসের কর্মসূচি ঠিক করা হয়েছে। শোকের মাসে আমরা নানা কর্মসূচির আয়োজন করব।’

‘শোকের মাস পার হলেই আমরা সারা দেশে মাসব্যাপী গণসংযোগ করব,’ জানান তিনি। এই জনসংযোগের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়া হবে। আর তার আগে আগস্ট মাসে ব্যাপক পরিসরে শোক দিবসের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

এস এম কামাল হোসেন বলেন, ‘ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ নেতাদেরকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিতে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদেরকে থানা ও ওয়ার্ড কমিটি দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD