শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন




এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে না মোটরসাইকেল ও থ্রি-হুইলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৬:১৮ pm
Electric Three wheelers vehicle wheeler tricycles tricycle motorcycles motorcycle সিএনজি থ্রি হুইলার বাঘ ভেহিকেল স্কুটার তিন চাকার গাড়ি সড়ক মহাসড়ক ইজিবাইক ব্যাটারিচালিত অটোরিকশা অটোটেম্পো যান্ত্রিক যানবাহন দুর্ঘটনা অটোমোবাইলস
file pic

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ এ বছরের সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে, এই এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই সেপ্টেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।’

এ সময় সব ধরনের যানবাহন এক্সপ্রেসওয়েতে চলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেল ও থ্রি হুইলার ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে।

সেতুমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে তিনটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রথম অংশের বনানী পর্যন্ত ৯৭ শতাংশ, বনানী থেকে মগবাজার অংশে ৫৪ শতাংশ কাজ শেষ হয়েছে। অন্যদিকে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত শেষ অংশে ভৌত কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের সর্বমোট কাজ শেষ হয়েছে ৬৩ শতাংশ।

পুরো প্রকল্প শেষ হলে রাজধানীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (কুতুবখালী) সঙ্গে যুক্ত করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD