বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন




রংপুরের পীরগঞ্জ তিন গাড়ির সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৬:২৮ pm
accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident ambulance অ্যাম্বুলেন্সে medically equipped vehicle transports patients treatment facilities hospitals hospital medical care provided patient transport Ambulances emergencies emergency services এ্যাম্বুলেন্স এম্বুলেন্স রোগী পরিবহন যানবাহন হাসপাতাল জরুরি চিকিৎসা সেবা Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন কারখানা আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিলেট
file pic

রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে; আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বোর্ডের ঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান।

নিহতরা হলেন উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন (৪০) ও তার ছেলে মাহিন (৬)। আল আমিন তার সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য পীরগঞ্জ থেকে বাসে উঠেছিলেন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ইনচার্জ মজিবর বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাইড নিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়।

“এতে ঘটনাস্থলেই বাস যাত্রী বাবা-ছেলে মারা যায়। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৫ থেকে ৩০ যাত্রী আহত হয়েছেন।”

পুলিশ জানায়, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD