বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন




প্রাণিসম্পদের গবেষণার ৩৮টি মোরগ চুরি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৮:২২ pm
roosters hen rooster মোরগ প্রাণিসম্পদ poultry livestock Birds Bird domesticated junglefowl species wild species Rooster cock cockerel broiler chicken bred raised specifically meat broilers slaughter breeds broilers animal eggs chickens harvested egg food fowl especially chickens ডিম হালি ব্রয়লার মুরগি বাজার খুচরা পাইকারি বাচ্চা ফিড ব্যবসায়ী খামারি ডজন ফার্ম মুরগি সাদা ডিম হাঁস ডিম সোনালি মুরগি দেশি মুরগি পোল্ট্রি খামার ডিম-মুরগি
file pic

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট (বিএলআরআই) গবেষণার জন্য পালন করা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে।

বিএলআরআই সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগের রাতে একটি ‘পিওর লাইন’ মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। ঈদের ছুটির পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিষয়টি জানতে পারলেও চুরির কথা এতদিন গোপন ছিল।

এই শেডের মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেন, ‘শেডে ৩০০টি মোরগ ছিল। ঈদের আগের রাতে শেড থেকে আরআরআই ও হোয়াইট লেগ হর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত দায়িত্ব পালন করি। রাতে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব থাকে।

জানতে চাইলে, পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা বলেন, ‘এটা যদিও আমার গবেষণা তবে যে বিষয়টি জানতে চাইছেন সেটা প্রশাসনিক বিষয়। এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না।’

মন্তব্য জানতে বিএলআরআই এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। [দ্য ডেইলি স্টার]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD