বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন




দুই দলের সমাবেশ ঘিরে তীব্র যানজট, নাকাল রাজধানীবাসী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৪:১৯ pm
TRAFFIC ট্রাফিক রাজধানী ঢাকায় ঢাকা যানজট TRAFFIC ট্রাফিক shutdown highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road সড়ক ঢাকা বাস Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি
file pic

রাজধানী ঢাকায় মাত্র দেড় কিলোমিটারের মধ্যে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপি। একই সময়ে বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে রাজধানী তীব্র যানজট দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী।

সরকার পতনের এক দফা আন্দোলন নিরে দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই মিছিল নিয়ে পল্টনমুখী হতে দেখা যায় নেতাকর্মীদের।

একই দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

দুই দলের সমাবেশের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। বুধবার (১২ জুলাই) দুপুরে কারওয়ান বাজার, শাহবাগ, শেরাটন হোটেল সংলগ্ন ভিআইপি রোড, কাকরাইল মোড়ে সিগন্যাল জ্যামে দীর্ঘক্ষণ ব্যক্তিগত গাড়ি, সিনএজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস আটকে দেখা যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে পায়ে হেঁটে নিজ নিজ দলের কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা। বাস, ভাড়ায়চালিত মোটরসাইকেল থেকে নেমে পথচারীদেরও হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

দুই দলের সমাবেশের কারণে রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল তুলনামূলক কম দেখা যাচ্ছে। যানজট বেশি হওয়ায় গন্তব্যে পৌঁছানোর আগেই অনেক বাস ঘুরে ফিরে যাচ্ছে।

সমাবেশের কারণে বিভিন্ন সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখেও চেকপোস্ট বসিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD