আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কানাডা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। খসরু বলেন, আমেরিকার মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি, আগামী নির্বাচন সার্বিক বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বেলা একটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্রাডলি কোটস, বিএনপি নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।