সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন




দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে দুই দিন সেবা বন্ধ রাখার ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৮:৫৮ pm
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আগামী ১৭ জুলাই ও ১৮ জুলাই সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার এবং অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সঙ্গে স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

শনিবার (১৫ জুলাই) দুপুর ১টায় সোসাইটির নেতারা বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সভা করেন।

ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শনিবার দুপুরে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেফতরের বিষয়ে বৈঠক হয়। সেখানে তিন দিনের কর্মসূচি গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুসারে, আগামী ১৬ জুলাই দেশের প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকরা। সেইসঙ্গে আগামী ১৭ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।

এই কর্মসচির পর ১৮ জুলাইতে ওজিএসবি পুনরায় বিএমএর সঙ্গে বৈঠকে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD