বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন




হিরো আলমের ওপর হামলায় ইইউ-আমেরিকাসহ বিভিন্ন দেশের নিন্দা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৪:১৮ pm
Hero Alom model hero alam হিরো আলম
file pic

ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর গত ১৭ জুলাই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন প্রতিনিধি এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন বিবৃতিতে স্বাক্ষর করেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD