সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন




ডেঙ্গু: হাসপাতালে ভর্তি রোগী ৩০ হাজার ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৮:৫৮ pm
ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া sees rise dengue cases
file pic

দেশজুড়ে ডেঙ্গুর বিস্তারের মধ্যে গত একদিনে হাসপাতালে রেকর্ড ২২৪২ জন রোগী ভর্তি হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ার কথা বলা হলেও আগের দিনের রোগীর সংখ্যাও তাতে যোগ হয়েছে। কারণ শুক্রবার দেশের বেশির ভাগ হাসপাতাল তথ্য না দেওয়ায় তা শনিবারের তথ্যে সন্নিবেশ করা হয়েছে।

সবমিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হন ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। আর কেবল জুলাইয়ের ২১ দিনেই ভর্তি হয়েছেন ২২ হাজার ৭০৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন মারা গেছেন। তাতে এইডিস মশাবাহিত রোগে এ বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে। তাদের মধ্যে ১২০ জনের মৃত্যুই হয়েছে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে।

গত একদিনে যে ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ৯ জন মারা গেছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে, বাকি দুইজন ঢাকার বাইরে।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৬৫৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন ৩৮৩৯ জন এবং ঢাকার বাইরে ২৮১৭ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাইয়ের প্রথম ২১ দিনেই সেই সংখ্যা বেড়ে সাড়ে তিনগুণ হয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। গত মাসে ৩৪ জনের মৃত্যু হলেও চলতি মাসের তিন সপ্তাহে প্রাণ গেছে ১২০ জনের।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।

এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, সেটিকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

আর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মানুষ মারা যায় ২০২২ সালে। গত বছর সারাদেশে ৬২ হাজার ৩৮২ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD