রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন




বিদেশিরা বিএনপিকে সায় দেয়নি: সালমান এফ রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৫:৩০ pm
salman f rahman Private Industry and Investment Adviser to Honorable Prime Minister Sheikh Hasina সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা
file pic

বিএনপির নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা কিছু দিন বিদেশিদের পেছনে ঘুরেছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তারা বিদেশিদের কাছ থেকে কোনও সায় পায়নি বলেও জানান তিনি।

সোমবার (২৪ জুলাই) রাতে ইতালিতে বসবাসরত দোহার-নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য প্রতিটি আসনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান সালমান এফ রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে তুলে ধরার কথাও বলেন তিনি।

দেশে একটা পক্ষ আছে, যারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না। তারা চায় বাংলাদেশ আবারও পাকিস্তানের মতো হয়ে যাক, এমন মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, ‘বিএনপি বিভিন্ন উছিলায় ভোটে আসতে চায় না। তাদের দাবি মেনে না নিলে তারা নাকি দেশে ভোট হতে দেবে না। আমি তাদের উদ্দেশে বলছি—এটা সম্ভব নয়। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে।’

২০০৯ সালে নির্বাচনি ইশতেহারে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল—সেটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল উল্লেখ করে সালমান এফ রহমান এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরে ইতালির বেশ কয়েকজন মন্ত্রী এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) মহাপরিচালক বাংলাদেশকে রোল মডেল উল্লেখ করে জানতে চেয়েছেন—শেখ হাসিনা কীভাবে বাংলাদেশকে উন্নয়নের এই পর্যায়ে নিয়ে এসেছেন।’

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করে কাজ করছে, ইতালি সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন মন্তব্য করলে প্রধানমন্ত্রী বাংলাদেশে ইতালিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার আহ্বান জানান, যাতে বাংলাদেশিরা ইতালি ভাষা শিখে সে দেশে আসতে পারেন বলে এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

উপদেষ্টা সালমান এফ রহমান আরও বলেন, ‘বর্তমান সরকার নতুন নতুন বিমান কিনছে। আশা করা হচ্ছে রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD