সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশের দিন-ক্ষণে পরিবর্তন এনেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো। আগামী শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে বহুল আলোচিত এই মহাসমাবেশ হবে।
বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।