রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন




গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৮:৫৪ pm
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ‘শান্তি সমাবেশ’-এর কাছাকাছি রাজধানীর গুলিস্তানে দুটি গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তবে কোন-কোন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে; তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছে। এ ঘটনায় পাঁচ জন আহত অবস্থায় এসেছে।’

আহতরা হলেন, মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২), মো. মোবাশ্বের (১৮) ও অজ্ঞাত (২৫)। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

‘এই দুই গ্রুপের রাজনৈতিক পরিচয় কী, এই মুহূর্তে আমরা বলতে পারছি না’, বলেন বাচ্চু মিয়া।

এ প্রসঙ্গে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ কয়েকজন আহত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। তবে কোন দল এমন সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, আমরা এখনও সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে ধারণা করছি, কোনও রাজনৈতিক দুই গ্রুপ হতে পারে।’

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে যোগ দিতে ওই গ্রুপ দুটি কামরাঙ্গীর চর থেকে এসেছিল। সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের ওপর লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অপর একটি গ্রুপ। এতে পথচারীসহ বেশ কয়েকজন হতাহত হন। [বাংলা ট্রিবিউন]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD