রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন




শনিবার ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপি’র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:৪৪ pm
রাজনীতি bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর bnp
file pic

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি। এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা (আওয়ামী লীগ) বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৮০-৯০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু এখন ২০ লাখ টাকা ঘুস না দিলে চাকরি হয় না। আবার আওয়ামী লীগ না করলে চাকরি হয় না। আমাদের দেশের মানুষ কষ্ট করে ডলার অর্জন করে রিজার্ভ বাড়ায়। আর এরা বিদেশে তা পাচার করে। এ সরকার মানবাধিকারের সরকার নয়। এরা অমানবিক সরকার।

‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনে একদফার এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আগামীকাল ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলকের মহাসমাবেশ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আপনাদের (বিএনপির নেতাকর্মী) সাহসী চেহারা আমাকে আনন্দিত করেছে। সুতরাং সরকারের আর সময় নেই। সরকারের সময় শেষ।

মহাসমাবেশশে বাধা দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, মহাসমাবেশ আটকে রাখতে চেয়েছে। পেয়েছে? পারে নাই। প্রয়োজনে আমরা আরো সমাবেশ হবে। আর অনুমতি নিয়ে সরকার পতন ঘটনা যাবে না। আমরা আর অনুমতি চাইবো না। আর আমরা অনুমতি চাইও না। অনুমতির আর প্রয়োজন নেই। এই জনসমুদ্র রায় দিয়ে গেলো, বাংলাদেশের যেকোন জায়গায় আমরা সমাবেশ করতে পারবো। অনুমতি লাগবে।

মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ, আবদুস সালাম আজাদ, মাহবুবুর রহমান শামীম, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হোসেন জীবন, মোস্তাক মিয়া, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষকদলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা দলের সাদেক খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD