বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন




আন্দামান-নিকোবর দীপপুঞ্জে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১২:১৭ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

বঙ্গোপসাগরের ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

শনিবার (২৯ জুলাই) সকাল ৭টা ২৬ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD