রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন




পুড়ে যাওয়া বাসের চালক যা বললেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ১২:৫৭ am
বাস bus পরিবহন transport strike TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট অগ্নিকাণ্ড আগুন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট আগুন বঙ্গবাজার বঙ্গবাজার আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg
file pic

‘তাড়াতাড়ি নাম। নইলে তোর শরীরে ঢাইলা দিলাম।’ —এ কথা বলে তিন যুবক বাসে উঠে আগুন দিয়ে চলে যায় বলে জানিয়েছেন আজ শনিবার ঢাকার মাতুয়াইলে অগ্নিসংযোগের শিকার হওয়া তিনটি বাসের একটির চালক।

চালকের নাম মো. সানাউল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, তিন যুবক মোটরসাইকেলে করে এসেছিল। তাঁদের কাছে একটি বোতলে পেট্রল ও দেশলাই ছিল। তাঁদের হুমকির পর তিনি (বাসচালক) লাফ দিয়ে নেমে যান।

সানাউল্লাহ আরও বলেন, যখন বাসে আগুন দেওয়া হয়, তখন আশপাশে পুলিশ ছিল। দুই মিনিটের মধ্যে আগুন দিয়ে মোটরসাইকেলে যুবকেরা চলে যান।

শনিবার ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর তিশা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়, যেটির চালক ছিলেন সানাউল্লাহ। বেলা ১টা ৪০ মিনিটের দিকে ঘটে এই ঘটনা।

সানাউল্লাহর ভাষ্য, তিনি লাফ দিয়ে বাস থেকে নামার পর ওই যুবকেরা বোতল থেকে বাসের ভেতরে পেট্রল ঢালেন এবং দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেন। এরপর তাঁরা মোটরসাইকেলে করে উল্টো পথ দিয়ে যাত্রাবাড়ীর দিকে চলে যান। পরে আশপাশের লোকজন বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে দুপুর ১২টার পর যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলে বেলা দেড়টা পর্যন্ত। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের গলির ভেতরে চলে যান। আর ইনস্টিটিউটের সামনে পুলিশ, আনসার ও র‍্যাব সদস্যরা অবস্থান নেন।

বাসচালক সানাউল্লাহ বলেন, ঘটনার সময় তিনি বাসটি সড়ক থেকে মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের শান্ত ফিলিং স্টেশনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি যখন বাস ঘোরাচ্ছিলেন, ঠিক তখন তিন যুবক তাঁর সামনে আসেন।

প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, ‘আমাদের চোখের সামনেই যাত্রাবাড়ী থেকে উল্টো পথে আসা তিন যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে গেছেন।’

ফিলিং স্টেশনের পাশেই দোকান আকবর খানের। তিনি বলেন, ‘আমরা দেখলাম, তিনজন যুবক চালককে হুমকি দিয়ে বাস থেকে নামতে বাধ্য করার পর বাসের ভেতর পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। অনেক লোকজনের সামনেই এই তিন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়েছেন।’

এদিকে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলার সময় আরও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই আগুন নেভান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD