রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন




সোমবারের ‘শান্তি সমাবেশ’ বাতিল করলো আওয়ামী লীগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৩:৩৯ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

বিএনপির কর্মসূচির দিন সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করার কথা জানালেও তা বাতিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

তিনি বলেন, সোমবার ঢাকার পুরোনো বাণিজ্যমেলা মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও মাঠটি ব্যবহারের উপযোগী নয়। তাই আমরা সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থানের কর্মসূচি নিয়েছি। সেটা আজ রবিবার ও সোমবার চলমান থাকবে।

ঢাকা উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, ‘সোমবারের শান্তি সমাবেশ ওপরের নির্দেশে বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD