রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন




এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন মাহবুবুল আলম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৭:১৯ pm
Federation of Bangladesh Chambers of Commerce & Industries FBCCI এফবিসিসিআই Mahbubul Alam মাহবুবুল আলম এফবিসিসিআই
file pic

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২৪তম সভাপতি নির্বাচিত হলেন। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআইর বর্তমান সহসভাপতি মো. আমিন হেলালী।

বুধবার (২ আগস্ট) এফবিসিসিআইয়ের সেমিনার হলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ মতিন।

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠনের ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাহবুবুল আলম।

এছাড়া এফবিসিসিআই-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৬ জন পরিচালক। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ। আর এসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার, মেইজি এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস এসোসিয়েশনের অব বাংলাদেশের সভাপতি মো. ‍মুনির হোসেন।

বুধবার বিকালে এফবিসিসিআইয়ের অডিটরিয়ামে সভাপতি, সিনিয়র সহসভাপতি, ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এসময় এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে.এম.এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, “আমরা এক সঙ্গে কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা চাই। আজকে থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবিও হবে এক। দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ব্যবসায়ী”।

এবছর অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে তুলে ধরেছে। তিনি বলেন, বতর্মান সভাপতি জসিম ভাই যে বিজনেস সামিট আয়োজন করেছিলেন সেটি ছিল অনবদ্য একটি আয়োজন। ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের। এজন্য বোর্ডের সকলের সহযোগিতা চান তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এফবিসিসিআই বোর্ড একটি ফ্যামিলির মতো করে চালাবে। সবাইকে আপন করে নিবে। নিজেদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে অনেক সমস্যা সমাধান করতে পারবো।

এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই হলো ব্যবসায়ীদের অনেক বড় একটি পরিবার। সাবেকরা ফেডারেশনের দায়িত্ব পালন শেষ করলেও এখনও ফেডারেশনকে ধারণ করে উল্লেখ করে প্রয়োজনে যেকোনো সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান তিনি।

এর আগে গত ৩১শে জুলাই অনুষ্ঠিত নির্বাচনে খাতভিত্তিক এসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ ৮ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD