বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন




ত্রিপুরায় হিজাব পরা ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৭:২৪ pm
পাত্রী বোরকা হিজাব মুসলিম muslim girl girls female Women Homosexuality sexual sex Rape eye chok couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা চোখ কপাল মহিলা মেয়ে মানুষ নারী সুন্দরী স্মার্ট আবেদনময়ী শিশু বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি H-W বিয়ে
file pic

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি ডানপন্থী সংগঠনের সদস্যরা কয়েকজন মুসলিম ছাত্রীকে স্কুলে হিজাব পরে ঢুকতে বাধা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় শুক্রবার একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে তারা।

ত্রিপুরার সিপাহিজালা জেলার বিশালগড় এলাকায় কারাইমুরা স্কুলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, ওই ছাত্রকে টেনেহিঁচড়ে বের করে স্কুলের সামনেই মারধর করা হয়। স্কুলের প্রধান শিক্ষকসহ কোনো শিক্ষক সেই মারধর থামাতে আসেননি। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন সড়ক অবরোধ করেন তাঁরা।
পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

হামলাকারীরা বহিরাগত। স্কুলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

কর্তৃপক্ষ বলেছে, এক সপ্তাহ আগে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী স্কুলে আসে এবং স্কুল প্রাঙ্গণে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে উদ্বেগ জানায়। তারা বলে, এ ধরনের পোশাক সরকারি পোশাক বিধির সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্কুল প্রাঙ্গণে হিজাব নিষিদ্ধ করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করে তারা। অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ ধরনের বিধির ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা নেই।

প্রধান শিক্ষক তখন মৌখিকভাবে স্কুলের শিক্ষার্থীদের হিজাব পরে স্কুলে আসতে নিষেধ করেন।

বাবা–মায়ের সঙ্গে তাবাসসুম শাইক

কারাইমুরা স্কুলটি সরকারি সহায়তায় পরিচালিত হয়। স্কুলের প্রধান শিক্ষক প্রিয়াতোস নন্দীর সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের যে দলটি দেখা করেছিল, তারা সবাই বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত।

এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। টুইটার পোস্টে তারা জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্লাস বন্ধ রাখা হয়েছে।

ত্রিপুরার রাজ্য কর্তৃপক্ষ বলেছে, তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সমস্যার সমাধান করে এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা চলছে।

এনডিটিভি, গুয়াহাটি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD