সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন




চন্দ্রযান-৩ এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ১০:৫০ am
Chandrayaan-3 ISRO Scientist চন্দ্রযান-৩ ভারতীয় মহাকাশযান অবতরণ চন্দ্রযান মহাবিশ্ব sky গ্রহাণু Moon Chandra Grahan Sutak timing lunar eclipse চন্দ্র গ্রহণ চন্দ্রগ্রহণ cop কপ গ্রহাণু nasa নাসা satellite space orbit surface solar moon planet কৃত্রিম উপগ্রহ মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রহাণু মহাকাশ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
file pic

কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে ভারত ও রাশিয়ার দুই নভোযান চন্দ্রযান-৩ ও লুনা-২৫। আগামী ২১ অগাস্ট রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এছাড়া ভারতের ইসরো জানিয়েছে—চন্দ্রযান-৩ অবতরণ করবে ২৩ অগাস্ট। সেই হিসেবে চন্দ্রযান-৩ এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫।

বৃহস্পতিবার মস্কোর মহাকাশ গবেষণা সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে এই সময়ের খবরে বলা হয়, চাঁদের কক্ষপথে প্রবেশের সময়টা বেশ কঠিন ছিল। লুনা ২৫ ইতোমধ্যে সেটা পার করেছে। কয়েকদিনের মধ্যে চাঁদের আরও কাছে পৌঁছাবে ল্যান্ডারটি। এর পর নির্ধারিত জায়গায় সফট ল্যান্ডিং করবে।

এতে বলা হয়, চাঁদের দক্ষিণ মেরুতে আগামী ২৩ অগাস্ট বিকেল সাড়ে ৫টায় চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। নভোযানটির বর্তমান অবস্থান নিয়ে গত এ তথ্য দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ভারতের সংবাদ মাধ্যমটির দাবি, চাঁদে আগে নামলেও তথ্যের নিরিখে লুনা ২৫ এর চেয়ে এগিয়ে থাকবে চন্দ্রযান ৩। কেননা ল্যান্ডার বিক্রমের মধ্যে আছেন রোভার প্রজ্ঞান। অবতরণের পর ল্যান্ডারটির পেট থেকে বেরিয়ে আসবে ৬ চাকার ওই রোবট যান। চাঁদের বুকে অনেকটা এলাকা জুড়ে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে লুনা ২৫ এ কোনও রোভার না থাকায় এক জায়গায় দাঁড়িয়েই গবেষণা চালাতে হবে মস্কোর এ নভোযানকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD