সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন




মানুষ গণতন্ত্র নয়, উন্নয়ন চায়: পরিকল্পনামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৪:৪০ pm
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান mannan planning ministry পরিকল্পনা মন্ত্রণালয়
file pic

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার মনে হয় মানুষ এখন উন্নয়নে বেশি আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবার, ওষুধ-টয়লেট বেশি জরুরি।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘সেভ দ্যা চিলড্রেন’ আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখন আর কেউ না খেয়ে মরে না। সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

আওয়ামী লীগ সরকার সবার উন্নয়নে কাজ করে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে আগের তুলনায় দরিদ্রতা অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। দেশে এখন মাত্র ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতার মধ্যে রয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা ও সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই সম্পদের মালিক হয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার উদারনীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। দেশে আগের তুলনায় দারিদ্র্য অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, দেশে দরিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে। এখন কেউ না খেয়ে মরে না। সরকার শহর-গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ আর টয়লেট বেশি জরুরি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD