সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন




১৫ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ প্রকল্প অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ৪:২৭ pm
ecnec প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক Executive Committee of the National Economic Council এনইসি সম্মেলন একনেক সভায় প্রধানমন্ত্রী পিআইডি Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

১৪ হাজার ৭৭ কোটি টাকা ব্যয়ে ২০টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি 8 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা।

একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভার শুরুতে তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সর্বজনীন পেনশন সুবিধা চালু হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগদান করায়ও অভিনন্দন জানানো হয়েছে। ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশ যোগ দিয়েছে। এর ফলে বাংলাদেশ ব্রিকসের সদস্য পদ পেতে আরও একধাপ এগিয়ে গেছে।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে– ‌স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) (দ্বিতীয় সংশোধিত); গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়); জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প; মেঘনা নদীর ভাঙন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নলের চরে নির্মিত অবকাঠামোসমূহ রক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন; ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যাখাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (প্রথম পর্যায়); চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম (দ্বিতীয় সংশোধিত)।

বাগেরহাট কালেক্টরেটের নতুন ভবন নির্মাণ; হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক আধুনিকীকরণ; পূর্বাচল ৩০০ ফুট সড়ক হতে মাদানী এভিনিউ পর্যন্ত সংযোগকারী দুইটি সড়ক উন্নয়ন; সিলেট সড়ক বিভাগাধীন সিলেট (তেলিখাল)-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের ২৫তম কিলোমিটারে বড়ভাঙা সেতু নির্মাণ; মুন্সীগঞ্জ সড়ক বিভাগ এর আওতায় রামেরকান্দা-লাকিরচর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প; এস্টাবলিশমেন্ট অব ফাইভ হান্ড্রেড বেডেড হসপিটাল ও এনসিলারি ভবন ইন যশোর, কক্সবাজার, পাবনা ও আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল, নোয়াখালী (প্রথম সংশোধন-প্রস্তাবিত)।

শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ; লিভিং নো ওয়ান বিহাইন্ড : ইমপ্রুভিং স্কিল অ্যান্ড ইকোনোমিক অপরচুনিটিস ফর দ্য ওমেন অ্যান্ড ইয়ুথস ইন কক্সবাজার, বাংলাদেশ; পটুয়াখালী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা; অর্থনৈতিক শুমারি ২০২৩; উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন; রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ (প্রথম সংশোধিত); সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত)।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD