শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন




বাংলাদেশকে ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫৫ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Dollar রিজার্ভ
file pic

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল শ্রীলঙ্কাকে। সেই ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ আরও ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে দেশটি। বাকি ঋণ চলতি বছরের মধ্যে পরিশোধের কথা রয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শ্রীলঙ্কাকে ২০২১ সালে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ। মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী, শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে দেশটি থেকে মোট ১৫০ মিলিয়ন ডলার পাওয়া গেল। এখন শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে বাকি রয়েছে ৫০ মিলিয়ন ডলার। এর আগে ২১ আগস্ট ঋণের ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD