শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন




ঢাকার চেয়ে দেড়গুণ বেশি রোগী বাইরে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০৭ pm
ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া sees rise dengue cases
file pic

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন। এরমধ্যে ৮৩৩ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১ হাজার ২৮২ জন। অর্থাৎ ঢাকার চেয়ে দেড়গুণ বেশি রোগী ঢাকার বাইরে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৬৭১ জন।

বুধবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৩৩ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১ হাজার ২৮২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১২৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৩ হাজার ৯৪৬ জন, আর বাকি ৫ হাজার ১৮১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ২২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ২২৪ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD