সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন




সরকারের কিছু করার নেই: খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৭:০৯ pm
law minister Ministry of Law Justice Parliamentary Affairs Affair Anisul Huq আইন বিচার সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আনিসুল হক আইনমন্ত্রী
file pic

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের কিছু করার নেই।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী শর্তযুক্তভাবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায়।

মন্ত্রী বলেন, ‘এখন আইনের যে পরিস্থিতি তাতে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে খালেদা জিয়ার যে আগের শর্তযুক্ত মুক্তি, সেটাকে বাতিল করতে হবে। বাতিল করে সহাবস্থান যাওয়ার পরে আবার অন্য বিবেচনা করা যাবে। আমার মনে হয় আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই।’

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা আইন মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে আবেদন সরাসরি আইন মন্ত্রণালয়ে করা যায় না। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হয়। সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করে এ ব্যাপারটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD