সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন




মূল্যস্ফীতি কমাতে

নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৯:৪৩ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। কারণ বর্তমানে যা ৬ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের এক উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন এই পলিসি রেট বা রেপো রেট আগামীকাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

এদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চলতি বছরের জুনে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি পলিসি রেট ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছিলো। এরফলে এতদিন এই রেট ছিল ৬ দশমিক ৫০ শতাংশে।

এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করা টাকার বিপরীতে ব্যাংকগুলোর ব্যয় বাড়বে। এছাড়া ব্যাংকঋণ ও আমানতের সুদও বাড়বে।

এবার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে। সাধারণত সুদের হার বাড়লে মানুষ ব্যাংকে আমানত রাখতে আগ্রহ দেখায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD