সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন




ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যক্ষ হত্যার হুমকি: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১১:৫৯ pm
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ইউরেনিয়াম ঢেলে ঠাণ্ডা করে দেয়ার বক্তব্যকে বিএনপির জাতীয় নেতাদের প্রত্যক্ষভাবে হত্যার হুমকি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন ওবায়দুল কাদের।

এটা বিএনপির জাতীয় নেতাদের প্রত্যক্ষভাবে হত্যার হুমকি। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেয়ার হুমকি।

তিনি আরও বলেন, ইরাকে একজন মন্ত্রী ছিলেন কেমিক্যাল আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকতো। বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই ‘কেমিক্যাল কাদের’কে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।

তিনি বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণমানুষের নেত্রী আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেঁচে থাকার অধিকার। আজকে পদ্মা মেঘনা যুমনাসহ সারাদেশে ধ্বনি উঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য। অথচ শেখ হাসিনার কানে সে ধ্বনি পৌঁছায় না।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD