শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন




তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ১২:১৩ am
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর (শনিবার ও রবিবার) উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবারও বন্ধ থাকবে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল‘র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এই কাজটা করতে তিন দিন সময় দরকার।

তাই শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রো ট্রেন নিয়মিত চলাচল করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD