সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন




নৌকার মাঝি কারা, জানা যাবে বৃহস্পতিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৮:১১ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া মঙ্গলবার (২১ নভেম্বর) বলেন, বৃহস্পতিবারের সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

দলীয় সূত্র জানায়, আগে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হতো। তবে এবার নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনৈতিক কোনও কার্যক্রম করবেন না বলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।

বিপ্লব বড়ুয়া জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD