সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন




মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে রুমিন ফারহানার বৈঠক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১০:০৭ am
Rumeen Farhana ব্যারিস্টার রুমিন ফারহানা
file pic

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের দুজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার দুপুরে ঢাকার একটি হোটেলে এ বৈঠক হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

রুমিন‌ ফারহানা জানিয়েছেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা এবং সংঘাতের কারণে মহাসমাবেশটি পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে। এসব বিষয় মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়েছে। [প্রথম আলো]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD