রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন




ঢাকায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৯ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এই সমাবেশ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনী’র দ্রুত বিচারের দাবিতে সমাবেশটি আয়োজন করা হয়েছে। এতে অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমা হামলায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD