রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন




জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০৩ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

রাজধানীর রামপুরা থানার পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। ফলে এ মামলার বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী মো. মোজাম্মেল হক (খোকন) বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া এ মামলায় অভিযোগের গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আরও ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহসহ প্রমুখ।

জানা যায়, ২০১২ সালের নভেম্বর মাসে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরোয়ারের নাম ছিল না। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD