রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন




ভাটারা থানার নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:৩০ pm
Chief Metropolitan Magistrate Court Dhaka CMM Court Dhaka চিফ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা সিএমএম
file pic

রাজধানীর ভাটারা থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, মো. জাকির হোসেন বেপারি, মো. জাকির হোসেন বাগমার, মো. এরশাদ আলী খান, মো. মইজুল ইসলাম দর্জি, মো. আলী মিয়া।

রাজধানীর ভাটারা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। মামলা তদন্ত শেষে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD