রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন




বাড়তি ২০ হাজার কোটি টাকার ভ্যাট আদায় করেত চায় এনবিআর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৮ pm
National Board of Revenue NBR Chairman Abu Hena Md. Rahmatul Muneem জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম
file pic

সারাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার ৫টি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা (ইএফডি) যন্ত্র বসানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, আগামী ৫ বছরে ৩ লাখ ডিভাইস স্থাপন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা করতে পারলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে।

বুধবার রাজধানীর আগাঁরগাওয়ে এনবিআরের সম্মেলনকে কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট ইএফডি বসানোর কাজ শুরু হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ হাজার ৫০৫টি প্রতিষ্ঠানে ডিভাইস বাসানো সম্ভব হয়েছে, যার মধ্যে ১৮ হাজার ৫টি ইএফডি ও ৫০০ এসডিসি। তিন লাখ মেশিন স্থাপনের লক্ষ্য রয়েছে।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, জাতীয় রাজস্ব বোর্ড প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে ইএফডি ও এসডিসি মেশিন স্থাপনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োজিত করেছে। লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার এবং প্রতি বছর ৬০ হাজার ইএফডি ও এসডিসি স্থাপন করা। আগামী ৫ বছরের ৩ লাখ ডিভাইস স্থাপন করা হবে, যার মাধ্যমে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে দাখিলপত্র পেশ ও প্রদেয় কর অনলাইনে পরিশোধ করতে পারবেন।

২০২০ সালের ২৫ আগস্টে প্রাথমিকভাবে ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। ২০২২ সালের ৩ নভেম্বর ডিজিটাল মাধ্যমে খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর কাজে গতি ফেরাতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে জাতীয় রাজস্ব বোর্ড। গত ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জেনেক্স।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD