রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন




বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির আহ্বান এফবিসিসিআই’র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৬ pm
Federation of Bangladesh Chambers of Commerce & Industries বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই FBCCI এফবিসিসিআই22
file pic

পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং বর্তমান সংকট উত্তরণে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে প্রয়োজনে বিকল্প বাজার থেকে আমদানির আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম। পেঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিভিন্ন দেশসমূহ থেকে আমদানি করে স্বাভাবিক মূল্যে বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন তিনি। এ সময় কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম না বাড়ানোর জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

মাহবুবুল আলম বলেন, নিম্নবিত্ত হতে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় পণ্য হলো পেঁয়াজ। নিজেদের ক্ষুদ্র স্বার্থে যারা দেশের সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছেন তারা কোন ভাবেই দেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করে না। একজন প্রকৃত ব্যবসায়ী কোনো ভাবেই দেশের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে পারে না। এই ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করেছেন এফবিসিসিআই সভাপতি।

কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি করে ন্যায্যমূল্যে সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখতে হবে।

পাশাপাশি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা, পাইকারি বাজার এবং আড়ত পর্যায়ে পণ্য কেনাবেচায় নজরদারির তাগিদ দেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD