সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন




৯ মাসে কোটিপতি আমানত হিসাব বেড়েছে ৩৬৪০টি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৬ pm
money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা
file pic

দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকে কোটিপতি আমানতকারী হিসাবধারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত নয় মাসে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে তিন হাজার ৬৪০টি। এর মধ্যে ব্যক্তির পাশাপাশি কিছু প্রতিষ্ঠানও রয়েছে। বিশেষ করে প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন তহবিলের অর্থ রয়েছে প্রতিষ্ঠানের আমানত হিসাবে এবং ব্যক্তি আমানতকারীদের হিসাবে রয়েছে ব্যক্তিগত সঞ্চয়। এসব হিসাবে সুদসহ মুনাফা যোগ হওয়ায় কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে।

প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, সমাজে আয়ের বৈষম্য বাড়ার কারণে মন্দার সময় কোটিপতি বাড়ছে। বিশেষ করে যেখানে স্বল্প ও মধ্য আয়ের মানুষের সঞ্চয় কমছে, সেখানে উচ্চ আয়ের মানুষের সঞ্চয় বেড়ে যাচ্ছে। এতে বেড়ে যাচ্ছে কোটিপতির সংখ্যা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর হিসাব ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৮৬টি। আলোচ্য নয় মাসে কোটিপতি আমানতকারীর হিসাব বেড়েছে তিন হাজার ৬৪০টি। সব খাতেই কোটিপতির সংখ্যা বেড়েছে। তবে শীর্ষ পর্যায়ে ৫০ কোটি টাকার বেশি এমন সংখ্যা বেড়েছে তুলনামূলক কম।

৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল এক হাজার ৭৬২টি, গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮টি। ৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৫৭৭টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭টি। ৪০ কোটি টাকার কম থেকে ৩৫ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৩১৫টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩টিতে। ৩০ কোটি টাকার বেশি থেকে ৩৫ কোটি টাকার কম এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৪৭২টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১২টি। ৩০ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৮৮৭টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯১৯টি।

একই সময়ের ব্যবধানে ২৫ কোটি টাকার বেশি থেকে ২০ কোটি টাকার কম এমন আমানতাকারীর হিসাব এক হাজার ১৪৩টি থেকে বেড়ে হয়েছে এক হাজার ২৭৪টি। ২০ কোটি টাকার কম থেকে ১৫ কোটি টাকার বেশি আমানতকারীর হিসাব এক হাজার ৮৪৫টি থেকে কমে এক হাজার ৯৬৮টি হয়েছে। ১৫ কোটি টাকার কম থেকে ১০ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব তিন হাজার ৮৪৫টি থেকে বেড়ে চার হাজার ৭৪টি হয়েছে।

১০ কোটি টাকার কম থেকে পাঁচ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব ১১ হাজার ৯৪৫টি থেকে বেড়ে ১২ হাজার ২১১টি হয়েছে। এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবধারীর সংখ্যা একই সময়ে ৮৭ হাজার ১৬৭টি থেকে বেড়ে ৮৯ হাজার ৭৬০টি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD