রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন




হরতাল সমথর্নে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:০৭ am
file pic

সরকার পতনের একদফা দাবিতে হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগে এই মিছিল করেন তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক-উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু প্রমুখ।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD