রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন




৭ই জানুয়ারি কে কত ভোট পাবে নির্ধারণ হয়ে গেছে: মঈন খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৩০ pm
Dr Abdul Moyeen Khan Abdul Moyeen Khan ড. আব্দুল মঈন খান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঈন খান মঈন
file pic

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের নামে একটি নাটক মঞ্চায়িত হবে। ফলাফল তৈরি হয়ে আছে, শুধু ঘোষণা করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন সেটিও নির্ধারণ হয়ে গেছে। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট আয়োজিত ‘নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার’ শীর্ষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আগামী ৭ জানুয়ারি কিসের নির্বাচন হবে? গত ৩০শে নভেম্বর ভোট ভাগাভাগি হয়ে গেছে। নির্বাচনের ফলাফলও সরকারের হেডকোয়ার্টারে নির্ধারণ হয়ে গেছে। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। এ নির্বাচন নিয়ে সরকারের ভোট ভাগাভাগি এমন পর্যায়ে গেছে, তাদের লজ্জা বলতে আর কিছু অবশিষ্ট নেই। এর থেকে উত্তরণের জন্য আমরা যে যেখানে আছি, যেভাবে পারি এ সরকারের প্রতিবাদ করতে হবে, এ সরকারের অপকর্মের বাধা দিতে হবে এবং এ সরকারকে অপসারণ করে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্য একটি সরকার প্রতিষ্ঠা করবো।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। এ অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা শুরু হয়েছে মানুষের মধ্যে।

আমরা একটি প্রস্তাব দিয়েছি বলে কেউ যে এর সমালোচনা করবে না আমি সেটা চিন্তা করি না। কেউ সমালোচনা করলে আমি সেটার জবাব দেয়ার চেষ্টা করবো। শেষে যে মতটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেটিই বিজয়ী হবে। এটাই গণতন্ত্রের ভাষা, পদ্ধতি। অসহযোগ আন্দোলনে বিএনপি পাঁচটি দফা বা ইস্যু দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে প্রথম কথা হলো, এ নির্বাচন বর্জন করুন। আমি বলতে চাই, শুধু নির্বাচনকে নয়, এ সরকারকেও বর্জন করুন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণকালে মঈন খান বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। একতরফা তামাশার নির্বাচন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। জনগণকে এ ধরনের হটকারী নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল আজিজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD