রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন




সুষ্ঠু ভোটের পরিবেশ না পেলে নির্বাচন বয়কটের ঘোষণা জাপা প্রার্থীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪ ৯:২১ am
Plow money লাঙ্গল হালচাষ হাল চাষ লাঙ্গল-জোয়াল জোয়াল Jatiya Party জাতীয় পার্টি জাপা
file pic

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম বলেছেন, রূপগঞ্জ আসনে সুষ্ঠু ভোটের পরিবেশ না পেলে নির্বাচন বয়কট করবে জাতীয় পার্টি। আমিও বয়কট করব। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুচ্ছগ্রাম এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জে নৌকা সমর্থিতরা হুমকি ধমকি দিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে। এমনকি জাতীয় পার্টির কর্মীদের ৭ তারিখে কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো শুরু হয়েছে। শুধু তাই নয়, রূপগঞ্জে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। কারণ টাকা দিয়ে একটি পক্ষ সাধারণ ভোটার ও সমর্থকদের বিভ্রান্ত করছেন।

গুচ্ছগ্রামে প্রচারণা শেষে তিনি রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়ারটেকে একটি নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD