রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন




নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ১০:৪৯ am
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina প্রধানমন্ত্রী
file pic

নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বৃহস্পতিবার। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গভবনে হবে এ শপথ অনুষ্ঠান।

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে।

মাহবুব হোসেন বলেন, ‘ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠানটা বঙ্গভবনে হয়ে থাকে। এ বছরও বঙ্গভবনেই হবে।

প্রস্তুতির মধ্যে কী কী বিষয় আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব জানান, যেখানে শপথ হয়, সেখানকার একটা প্রস্তুতি রয়েছে। ইনভাইটেশনের একটি তালিকা করতে হয়, সে তালিকা করছি। ইনভাইটেশন কার্ড করতে হয়, সেটি আমরা করছি। বঙ্গভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এটার জন্য কিছু কাগজপত্র তৈরি করতে হয়, সেটি করছি।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য ১৩০০ থেকে ১৪০০ জনকে দাওয়াত দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ, সরকারের সচিব, তিন বাহিনী প্রধান, রাষ্ট্রদূত, হাইকমিশনার, বিদেশি মিশন প্রধান, বিশিষ্ট নাগরিক, সিনিয়র সাংবাদিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ অতিথির জন্য আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ শুরু করেছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD