শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন




সরকার গঠনের জন্য শেখ হাসিনাকে আহ্বান রাষ্ট্রপতির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ৭:১২ pm
President Shahabuddin রাষ্ট্রপতি president Shahabuddin Chuppu chuppu সাহাবুদ্দিন সাহাবুদ্দিন চুপ্পু Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm hasina mp president-pm hasina Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina
file pic

সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে তার [রাষ্ট্রপতি] সঙ্গে দেখা করতে যাওয়ার পর তিনি এ আহ্বান জানান।

বিকেলে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

প্রেস সচিব সংবাদ ব্রিফিংয়ে বলেন, বৈঠকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

তিনি বলেন, এই বিজয় দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনমতের প্রতিফলন।

রাষ্ট্রপতি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্মার্ট ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

পাশাপাশি প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD