বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন




আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৬:৫৯ pm
Cristiano Ronaldo ক্রিস্টিয়ানো রোনালদো Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো
file pic

আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগাল জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ডে মোড়ানো এক বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। বিদায়ের বার্তায় নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথাও স্মরণ করেছেন রোনালদো।

ভিডিওতে তিনি বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি রোনালদোর দখলে। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচে তার গোল ১৪৬টি। ২০১৬ সালে দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কীর্তিও রয়েছে তার। জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের পথচলায় গড়েছেন অসংখ্য রেকর্ড।

তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যেই এল তার বিদায়ের ঘোষণা। গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধে জড়ান রোনালদো। নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও সরাসরি ড্রেসিংরুমে চলে যান এই ফরোয়ার্ড।

ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে থাকবেন না জানতে পেরে কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। তখন কোচ জেসুসের বিরুদ্ধে দেওয়া কথা না রাখার অভিযোগও তোলেন তিনি। পরে অবশ্য নিজের ভুল স্বীকার করেন পর্তুগিজ অধিনায়ক। এ ঘটনায় তাঁকে সাময়িক নিষেধাজ্ঞাও দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

সেই নিষেধাজ্ঞার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো। পর্তুগালের জার্সিতে তার ২৩ বছরের অধ্যায় শেষ হলো ১৪৬ গোলের অনন্য কীর্তি নিয়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD