রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন




অবশেষে খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ ১১:৩৮ am
নয়াপল্টন Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে আজ রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বুধবার রাতে গণমাধ্যমে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়। আমন্ত্রণপত্র অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর থেকে তালাবন্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এত দিন পর্যন্ত সেখানে দলের নেতাকর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে এই ঘটনায় ২৯ অক্টোবর রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই দিনই মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD